
সিউড়ি ইনডোর স্টেডিয়ামের সুইমিংপুলে বিষধর গোখরোর ছোবলে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাধাই মাহারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যদিনের মতো সোমবারও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল ওই পুলে। সেই সময় পাইপের ভিতর থেকে একটি বিষধর গোখরো সাপ বেরিয়ে এসে ছোবল মারে। প্রথমে বিষয়টি তিনি বুঝতে না পারলেও, জ্বালা যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি। পরে পাইপের ভিতর থেকেই সাপটিকে উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় সহকর্মীদের উদ্যোগে দ্রুত তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।









