
পাঁশকুড়ার মেচোগ্রামে সিঁড়ি লাগিয়ে বিদ্যুৎ খুঁটিতে উঠে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সৌরভ সাঁতরা নামে এক যুবকের। মৃত যুবক এক কন্টাক্টার আন্ডারে বিদ্যুৎ এর কাজ করত।
পাঁশকুড়ার মেচোগ্রামে মেছোগ্রাম বিবেকানন্দ মিশন স্কুলের গেটের কাছে সিঁড়ি লাগিয়ে ইলেকট্রিক খুঁটিতে কাজ করার সময় আচমকাই ইলেকট্রিক খুঁটি থেকে নিচে পড়ে যায়, স্থানীয়রা দেখতে পেয়ে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এমন ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।








