জমা জলে কলকাতা-শহরতলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০

0
118
ছবি সৌজন্যে : নিজস্ব

শুরু হয়েছিল নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর দিয়ে, বেলা যত বেড়েছে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে শহর কলকাতা। খোলা তারে ৮ জনের প্রাণ গিয়েছে। নেতাজিনগরে বাসস্ট্যান্ডের কাছে একটি ফলের দোকান রয়েছে কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত কুণ্ডু।

অন্যদিনের মত মঙ্গলবার সকালেও দোকান খুলতে নেতাজিনগর বাসস্ট্যান্ডে পৌঁছন তিন। সাইকেলে চেপে সেখানে যান তিনি। বাসস্ট্যান্ডের কাছে একটি লাইটপোস্টের গায়ে সাইকেলটি হেলান দিয়ে রাখতে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এরপর একবালপুরে হোসেন শাহ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সি জীতেন্দ্র সিংয়ের। বেনিয়াপুকুর, হরিদেবপুর, বেহালা বুড়োশিবতলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মত্যু হয়েছে ৩ জনের। গড়িয়াহাট, গড়ফাতেও জল জমা এলাকা থেকেও দুজনের দেহ উদ্ধার হয়েছে। শেক্সপিয়র সরণিতেও একজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে শাসন এবং বিষ্ণুপুরে ২ জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কেউ ফল বিক্রেতা, কেউ আবার সাধারণ পথচারী। কারও মৃত্যু হয়েছে খোলা তারে হাত লেগে, কারও আবার রাস্তায় ধারে লাইটপোস্টের সংস্পর্শে এসে।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সিইএসসি-র গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং সিইএসসিতে চাকরি দেওয়ার বন্দোবস্ত করতে বলেছেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।