
মেক্সিকোর বারের মধ্যে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরও ৭ জন। নৃশংস এই হত্যাকাণ্ড চালিয়ে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা।
জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার শেষ রাতের দিকে একটি ট্রাকে কে চড়ে ওই মেক্সিকোর কুয়েরেতারোর ওই বারে আসে হামলাকারীরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এর পর সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন মহিলা। পাশাপাশি আহত হয়েছেন ৭ জন।
তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু হলেও অভিযুক্তের এখনও কোনও সন্ধান পায়নি পুলিশ।
ছবি সৌজন্যে : এক্স








