
মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে বিপর্যস্ত হিমাচল প্রদেশে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন অনেকে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
প্রাকৃতিক দুর্যোগের ফলে ওই রাজ্যে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সূত্রে খবর, বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কুলু ও কাংড়া জেলার। রাজ্য বিপর্যয় মোকাবিলা কেন্দ্র উদ্ধারকাজ শুরু করেছে। শেষ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে বিয়াস ও শতদ্রু নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।
কুল্লু জেলার সায়েনজ উপত্যকার জিভা নালা, হুরলা নালা এবং বানজার এলাকার মেঘভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
