
জোহানেসবার্গের খোলা রাস্তায় এলোপাথাড়ি গুলি বন্দুকধারীদের। পুলিশ জানিয়েছে, এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। রাস্তার উপরে লুটিয়ে পড়লেন সাধারণ মানুষ।
এক আন্তর্জাতিক সংবাদসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, জোহানেসবার্গের ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেকারসডালে এই ঘটনা ঘটেছে। কেন এই হামলা, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, হঠাৎ কয়েকজন প্রকাশ্য রাস্তায় আচমকা গুলি চালাতে শুরু করে। ফলে রাস্তায় হুড়োহুড়ি পড়ে যায়। একাধিক মানুষ গুলিবিদ্ধ হন।
পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁদের উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, এ ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। কে বা কারা এই গুলি কাণ্ডের নেপথ্যে রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
