মহারাষ্ট্র-মধ্যপ্রদেশে জোড়া দুর্ঘটনায় মৃত ১০

0
18
ছবি সৌজন্যে : এক্স
গাড়ির পিছনে মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে পাঁচজনের। মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় সমরুদ্ধি এক্সপ্রেসওয়েতে সোমবার ভোরে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির খালাসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলগাওঁ থানা এলাকায় ভিরুল গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পিছনে ধাক্কা মারে। তার জেরে গাড়িতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলেই গাড়িতে থাকা চার আরোহী মারা যান। গাড়ির চালক ও খালাসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক সেখানে মারা যান। খালাসি চিকিৎসাধীন। এদিকে, রবিবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে পাঁচ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় ৪৫ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, হাতিনালা জলপ্রপাত দেখে ফেরার পথে ইন্দিরানগরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন তারা। সেই সময়ে একটি গাড়ি দ্রুতগতিতে এসে পিষে দেয় তাঁদের।