প্রবল বৃষ্টিতে বিপর্যন্ত ত্রিপুরায় মৃত ১০, আহত বহু

0
214
tripuray bonnay mrittu
tripuray bonnay mrittu
প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিপুরার বিস্তির্ণ অঞ্চল। বন্যা ও বসের জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক।
এই মুহূর্তে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভারি বৃষ্টি, ধস ও বন্যার কারণে বৃহস্পতিবারেও রাজ্যের সমস্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। বুধবার কলেজগুলিও বন্ধ ছিল। জানা গিয়েছে, সপ্তাহের শুরু থেকে সমস্ত নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে একাধিক জেলা। তুমুল বর্ষণে জল নামার সুযোগ নেই। এই পরিস্থিতিতে গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বন্যার কারণে ত্রিপুরার সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, মাদ্রাসা বন্ধ থাকবে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ২০০টি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। এর মধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনীও রয়েছে। রাজ্যের বন্যা কবলিত এলাকার পাশেই মোট ১৮৩টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।