গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk আরও ২ বিমানে বোমাতঙ্ক, বৈঠকে মন্ত্রী     

    আরও ২ বিমানে বোমাতঙ্ক, বৈঠকে মন্ত্রী     

    0
    119
    ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ১০টি বিমানে বোমাতঙ্ক নিয়ে শোরগোল পড়েছে দেশজুড়ে। তার মাঝেই আরও দু’টি বিমানে নতুন করে বোমা রাখার হুমকি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।
    তবে কে বা কারা এই বোমাতঙ্ক ছড়িয়েছেন, তা এখনও অজানা। জানা গিয়েছে, দিল্লি থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ার সংস্থার একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরে আসে। গভীর রাতে ইন্ডিগোর মুম্বই থেকে দিল্লিগামী একটি বিমানে একই আতঙ্ক ছড়ায়। আহমেদাবাদে অবতরণ করে তল্লাশি চলে বিমানে। তবে সন্দেহজনক কিছু মেলেনি। সকালে সেটি দিল্লি উড়ে গিয়েছে। এর জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়াতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নায়ডু মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। এরপর বুধবারই আরও একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেই বৈঠক থেকে নানা গুরুত্বপূর্ণ সূত্র উঠে এসেছে।
    তবে মন্ত্রকের তরফে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তদন্ত চলছে।
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক