উত্তরপ্রদেশে লোকালয়ে ১০ ফুটের কুমির, আতঙ্ক  

0
238
10 foot crocodile in locality in Uttar Pradesh panic
10 foot crocodile in locality in Uttar Pradesh panic
উত্তরপ্রদেশে খাল থেকে ১০ ফুট লম্বা কুমির বেরিয়ে লোকালয়ে ঘুরে বেড়ানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।জানা গিয়েছে, বুধবার সকালে বুলন্দশহরের নারোরা গঙ্গা ব্যারেজে খাল থেকে একটি বিশালাকার কুমির হঠাৎ বেরিয়ে পড়ে।
এরপর লোকালয়ে ঢুকে পড়ে কুমিরটি।মুহূর্তে গোটা এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বাসিন্দারা।খবর দেওয়া হয় বন দফতরে। বোন দফতরের কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করে ফের খালেরত জলে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রথম চেষ্টা ব্যর্থ হয় তাদের। তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা গিয়েছে, কুমিরটিকে রেলিংয়ে উঠে জলে পৌঁছনোর চেষ্টা করে। কিন্তু রেলিং পেরিয়ে জলে নামতে ব্যর্থ হয়।পরে অবশ্য বন দফতরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে জলে ছেড়ে দিয়েছেন।