আমেরিকায় ঢোকার চেষ্টায় প্রতি ঘণ্টায় গ্রেফতার ১০ ভারতীয়

0
200
প্রতি ঘণ্টায় আমেরিকায় ঢোকার চেষ্টা করায় সীমান্তে ধরা পড়ছে ১০ জন করে ভারতীয়, এমনই উঠে এসেছে তথ্যে। একই সময়ে চার্টার্ড বিমান ভাড়া করে আমেরিকায় অনুপ্রবেশকারী ভারতীয়দের দেশে ফেরাতে শুরু করেছে মার্কিন প্রশাসন। 
ইতিমধ্যে ২২ অক্টোবর একটি বিমান পাঠানো হয়েছে দিল্লিতে। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরের সহকারি সচিব ক্রিস্টি এ ক্যানেগালো জানিয়েছেন, অভিবাসীরা যাতে প্রতারক পাচারকারীদের পাল্লায় না পড়েন সেই বিষয়টিও দেখা হচ্ছে।সম্প্রতি আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দফতর একটি পরিসংখ্যান দিয়েছে। তাতে দাবি করা হয়েছে, অনুপ্রবেশের অভিযোগে এক বছরের মধ্যে প্রায় ২৯ লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বেশির ভাগই মেক্সিকো এবং কানাডার সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টায় ছিলেন। আর তাঁদের মধ্যে ৫০ শতাংশই নাকি গুজরাটের বাসিন্দা। আমেরিকা জানাচ্ছে, ২০২৩ সালে মোট ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয় অনুপ্রবেশকারীকে মেক্সিকোর পথে গ্রেফতার করা হয়েছে।
২০২৪ সালে আমেরিকা-মেক্সিকো সীমান্তে গ্রেফতার হন ২৫ হাজার ৬১৬ জন। বস্তুত, আমেরিকা, ব্রিটেন, ইউরোপে পৌঁছনোর জন্য প্রচুর সংখ্যক ভারতীয় ডাঙ্কি রুট ধরে যাত্রা করেন। এটা শুধু বেআইনিই নয়, ভয়ঙ্করও বটে।
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল