মেক্সিকোতে দোতলা বাসে ট্রেনের ধাক্কা, মৃত ১০

0
101
ছবি সৌজন্যে : এক্স
মেক্সিকোতে চলন্ত ট্রেনের সামনে পড়ে কার্যত গুঁড়িয়ে গিয়েছে যাত্রীবোঝাই দোতলা বাস। মর্মান্তিক এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
পাশাপাশি আহত হয়েছেন আরও ৬১ জন। জানা যাচ্ছে, রেলের সিগন্যাল না মেনে লাইন পার করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। হাড়হিম সেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার আটলাকোমুলকো শহরে এই দুর্ঘটনা ঘটেছে। যে ১০ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৭ জন মহিলা ও ৩ জন পুরুষ। যে ৬১ জন আহত হয়েছেন তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এবং হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চালকদের কাছে অনুরোধ করা হয়েছে, রাস্তার সিগন্যাল মেনে চলার। এবং রেল ক্রসিংগুলিতে বিশেষ সতর্ক থাকার।