
ফের মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। গুরুতর আহত হয়েছেন ১৯ জন।
মির্জাপুর- প্রয়াগরাজ জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় পুণ্যার্থী বোঝাই মধ্যপ্রদেশগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বোলেরো গাড়ির। তাতে চড়েই ত্রিবেণী সঙ্গমে যাচ্ছিলেন তাঁরা।দুর্ঘটনাস্থলের মৃত্যু হয় ১০ জনের। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় । পুলিশের প্রাথমিক অনুমান, কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আহতদের চিকিত্সায় যাতে কোনও সমস্যা না হয় , তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
