
বিএনপি বাংলাদেশে ক্ষমতায় এলে প্রথম দেড় বছরে অন্তত এক কোটি মানুষের কর্মসংস্থান হবে। শনিবার এই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।
শনিবার সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন। তাঁর কথায়, আগের মত রাজনীতি করলে আর হবে না। বাংলাদেশে মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে।








