চিনা পণ্যে ১০ শতাংশ শুল্ক, ঘোষণা ট্রাম্পের 

0
114
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এবার চিনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।

ফেব্রুয়ারি থেকেই তা কার্যকর হচ্ছে। এবার তাঁরা নিশানায় এশিয়ার দেশ চিন। তবে শুধু চিন নয় কানাডা ও মেক্সিকোর পণ্যে এমন শুল্ক আরোপের উদ্দেশ্যও ব্যাখ্যা করেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হল বিপুলসংখ্যক নথিপত্রহীন অভিবাসীর অনুপ্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করা।

সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধ করা। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্যঘাটতি কমানো। চিন-সহ তিন দেশ চেষ্টা করলেও তাঁর সিদ্ধান্ত বদল হবে না বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।