১০০ দিনের কাজ: কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের

0
141
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পুনরায় পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্প শুরু করতে হবে। এনিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিলেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম-এর বিকাশরঞ্জন ভট্টাচার্য। কেন্দ্রের করা এই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিস্তর দুর্নীতির অভিযোগে ১০০ দিনের বকেয়া টাকা আটকে রেখেছিল কেন্দ্র। হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কেন্দ্রের উদ্দেশে বলেছিলেন, এই সংক্রান্ত সমস্ত অভিযোগ ২০২২ সালের আগের। সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন।
কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক। কাজ চালু সংক্রান্ত হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। সোমবার কেন্দ্রের আবেদন খারিজ করে হাই কোর্টের নির্দেশ বহাল রাখার কথা জানিয়ে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ।