১০০ দিনের কাজে দুর্নীতিকে সুপ্রিম মান্যতা : সুকান্ত 

0
103
ছবি সৌজন্যে : নিজস্ব
সুপ্রিম কোর্ট একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগকে মান্যতা দিয়েছে। সাংবাদিক বৈঠক করে সেই বিষয়টিকেই তুলে ধরছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
তাঁর বক্তব্য, আদালতের রায়ে স্পষ্ট  আগের বকেয়া টাকা কেন্দ্রকে দিতে হবে না, কারণ সেই টাকা নির্দিষ্ট জায়গায় পৌঁছয়নি। সুকান্ত বলেছেন, যে হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস লাফাচ্ছে, পরিস্কার সেখানে আদালত উল্লেখ করেছে, কেন্দ্রীয় টিম নির্দিষ্ট কিছু অনিয়মের কথা রিপোর্টে তুলে ধরেছে। কিছু অর্থ পুনরুদ্ধারও করা হয়েছে। সেই অর্থ রাজ্যের মনরেগা-নোডাল অ্যাকাউন্টে রাখা রয়েছে। এটা আদালতের পর্যবেক্ষণ। সুকান্তর বক্তব্য, তৃণমূল হয়তো আদালতের রায় পড়েও দেখেনি।
এই রায়ের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, কেন্দ্রীয় সরকার চাইলেই সেটা করতে পারে। তাতে আর শাসক নেতৃত্বের ট্যা ফু করার জায়গা থাকবে না। বহিরাগত তো সবাই।