১ অগাস্ট থেকে ১০০ দিনের কাজ, বকেয়া ফেরতের দাবি মুখ্যমন্ত্রীর

0
133
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
তিন বছর ধরে আটকে থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিতে গিয়ে বলেছেন কোনও প্রকল্প অনন্তকাল ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না।
পয়লা অগাস্ট মধ্যে ফের প্রকল্প চালু করতে হবে। তবে দুর্নীতি রোধে যে কোনও শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। যে কোনও ধরণের নিয়ম তৈরি করতে পারবে কেন্দ্র। তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রেখেছে কেন্দ্র। যা নিয়ে বারবার সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কেন্দ্রের দাবি ছিল পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যরা লুঠ করেছে। এব্যাপারে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন কেন্দ্র চাইলে পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে। রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। ১০০ দিনের প্রকল্পের টাকা দেওয়ার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩-র অক্টোবরে রাজভবনের সামনে ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছরই মার্চে সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল সাংসদরা। এদিকে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কাজ শুরুর পূর্বে বর্ধিত বকেয়ারও দাবি তুলেছেন। তিনি বলেছেন রাজ্য রিভিউ পিটিশনে যাবে।
কেন্দ্র ১৫৫ থেকে ১৫৬টা টিম পাঠিয়েছিল। এই বিষয়ে ক্ল্যারিফিকেশন চেয়েছিল। রাজ্য সবটাই করেছে। এবার যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সেদিন থেকে হিসেব করে টাকা দিতে হবে।