
কেরালার মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়াতে বিধানসভায় পাশ হয়েছে এই বিল। যার মাধ্যমে মুখ্যমন্ত্রী থেকে বিধায়ক পর্যন্ত প্রত্যেকের বেতন ও ভাতায় ১০০ অবধি বৃদ্ধি দেখা যাবে। বর্তমানে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন মাসে ৭৫হাজার টাকা। এছাড়াও বিভিন্ন ভাতা পেয়ে থাকেন তিনি। এই নতুন বিলের হাত ধরে এক লাফে ১ লক্ষ ৫০হাজার টাকার গন্ডিতে পৌঁছে যাবে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন। এছাড়াও বাড়বে অন্যান্য সরকার প্রদত্ত ভাতাও।
পাশাপাশি, যে বিধায়করা আগে মাসিক ৪০ হাজার টাকা বেতন পেতেন, তাঁদের মাসিক বেতন হবে ৮০ হাজার টাকা। বিধানসভার অধ্যক্ষ-রও বেতন বাড়তে চলেছে। জানা গিয়েছে , এই নতুন বিলের জেরে সম্ভবত ১০ কোটি টাকা অবধি বার্ষিক খরচ বাড়তে চলেছে কর্নাটকের।
