প্রতিদিন গাজায় মৃত্যু ১০০ প্যালেস্টাইনি শিশু: রাষ্ট্রপুঞ্জ

0
109
ছবি সৌজন্যে : এক্স
গাজায় প্রতিদিন ১০০ জন শিশু নিহত বা গুরুতর আহত হচ্ছে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে নতুন করে সেনা অভিযান শুরুর পরে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। প্যালেস্টাইনি শরণার্থী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনআরডব্লিউএ-র রিপোর্ট জানাচ্ছে, গত ১৮ মার্চ থেকে প্রতিদিন অবরুদ্ধ গাজায় অন্ত ১০০ প্যালেস্টাইনি শিশু হতাহত হচ্ছে।
গাজা ভূখণ্ডের দক্ষিণতম শহর রাফার বিভিন্ন শরণার্থী শিবিরে কয়েক লক্ষ গৃহহীন প্যালেস্টাইনি শরণার্থী রয়েছে। সেখানে ইজরায়েলি সেনা গ্রাউন্ড অপারেশন শুরু করলে বহু প্রাণহানি আশঙ্কা রয়েছে।