ভোটের আগে ১০ হাজার, পরে বুলডোজার : মুখ্যমন্ত্রী 

0
209
ছবি সৌজন্যে :ফেসবুক
বিহারে বিধানসভা ভোটের আগে মহিলাদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে, আর ভোটের পরে বুলডোজার দিয়ে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ২ কোটি ২১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। পাঁচ বছরের নিরিখে সাধারণ মহিলারা ৬০ হাজার টাকা এবং তফসিলিরা ৭০ হাজার টাকা করে পেয়েছেন। সেই বাবদ তাঁর সরকারের খরচ হয়েছে ২ কোটি ২১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা। এখন যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা পান, বয়স ৬০ পেরোলে তা বার্ধক্যভাতা’য় রূপান্তরিত হয়ে যাবে।
সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে ভোটের ঠিক আগে আগেই মহিলাদের হাতে এককালীন ১০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার করেছে। অনেক রাজ্যে বিজেপি দেখানোর জন্য করছে। বিহারে ভোটের আগে ১০ হাজার, ভোটের পর বুলডোজার।