মোবাইলে ১০ হাজার মিলিঅ্যাম্প ব্যাটারি?

0
119
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

এক সময় প্রশ্ন ছিল সাড়ে তিন হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি আদৌ ফোনে ব্যবহার করা যাবে কি না। সেই প্রশ্ন এখন পেরিয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্প আওয়ারের মাইলফলক। উত্তরটি নিয়ে এসেছে রিয়েলমি।দুই প্রযুক্তি আনছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এর মধ্যে অন্যতম হচ্ছে এই উচ্চক্ষমতার ব্যাটারি।

কোম্পানিটির দাবি, ইউজারদের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা দূর করতে ও নিরবচ্ছিন্ন শক্তিমত্তাকে নতুনভাবে প্রকাশ করতে নতুন প্রযুক্তির এ ব্যাটারি আনছে তারা।২৭ অগাস্ট অনুষ্ঠিত রিয়েলমির বহুল প্রতীক্ষিত ৮২৮ বছরপূর্তি অনুষ্ঠানে এ প্রযুক্তিটি লঞ্চ হওয়ার কথা।রিয়েলমির ৮২৮ বছরপূর্তি অনুষ্ঠানটি ,৮২৮ ফ্যান ফেস্টিভাল নামেও পরিচিত। এটি এমন এক বার্ষিক উদযাপন, যা প্রতি বছর অগাস্টে রিয়েলমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে চীনা কোম্পানিটি।রিয়েলমি বলেছে, ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি শতভাগ ফুলসিলিকন অ্যানোড প্রযুক্তিকে সমৃদ্ধ করবে, যা স্মার্টফোনের ইতিহাসে প্রথমবারের মতো ১২০০ ওয়াট-আওয়ারস পার লিটার বা ডব্লিউএইচ/এল-এর মতো বিরল এনার্জি ডেনসিটি অর্জন করবে।

এর মাধ্যমে স্লিম ডিজাইনের সঙ্গে ব্যাটারির সমন্বয় করা সম্ভব হবে, ফলে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী ব্যাটারি ফোনে জুড়ে দিলেও এতে ফোনকে স্লিম চেহারায় রাখা সম্ভব হবে।