গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্র-দিল্লিতে ঘাঁটি গেড়ে ১০ হাজার পাকিস্তানি

    মহারাষ্ট্র-দিল্লিতে ঘাঁটি গেড়ে ১০ হাজার পাকিস্তানি

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশের সমস্ত প্রান্ত থেকে পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে মহারাষ্ট্রে ৫ হাজারের বেশি পাকিস্তানি বাস করেন। একই সংখ্যক পাকিস্তানি রয়েছেন দিল্লিতেও। মহারাষ্ট্র রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রাথমিক ভাবে ২৫০ জন পাক নাগরিককে চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করে হয়েছে।
    তবে পাঁচ হাজারের যে তথ্য পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে ১০৭ জনের কোনও হদিস মিলছে না বলে প্রশাসন সূত্রে খবর। আরও খবর এমন ৩৪ জনকে চিহ্নিত করা হয়েছে যাঁদের কোনও বৈধ নথি নেই। সবথেকে বেশি পাকিস্তানির সন্ধান পাওয়া গিয়েছে নাগপুরে। ওই শহরে প্রায় ২ হাজার ৪৫৮ জন পাকিস্তানি রয়েছে। তার মধ্যে ২৫ জনের কোনও হদি নেই। তার পরই রয়েছে ঠানে।
    সেখানে ১ হাজার ১০৬ জন পাক নাগরিককে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে সূত্রে খবর দিল্লিতে বসবাস করছেন এমন পাকিস্তানিদের দুটি তালিকা তৈরি করেছে এনআইএ। একটি তালিকায় তিন হাজার জনের নাম রয়েছে, অন্যটিকে দু হাজার জনের নাম আছে। ওই পাঁচ হাজার জনের তালিকার মধ্যে অনেকেই ইতিমধ্যে ভারত ছেড়েছেন বলেও অনুমান করা হচ্ছে।