
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা-র সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে তাঁকে চিঠি দিয়েছেন ১০ হাজার ৩২৩ জন চাকরিচ্যুত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, গত পাঁচ বছর তারা চাকরিহারা। বর্তমান সরকার তাদেরকে শিক্ষক বা অন্য কোনও দফতরে নিয়োগ করছে না। পশ্চিমবাংলায় ২৬ হাজার শিক্ষককে বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এই রাজ্যেও চাকরিহারা শিক্ষকদের সরকারে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের পুনরায় নিয়োগ করা হবে। কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। এই বিষয়ে আলোচনার জনা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
