
কমিশনের নির্দেশ সত্ত্বেও এসআইআর শুনানিতে ১০৪ বছরের বদ্ধা। কেউ অসুস্থ অবস্থাতেই লাইনে দাঁড়িয়েছেন কারও আবার ভগ্ন শরীরে চোখে জল। কলকাতা সহ জেলায় কার্যত একই ছবি। সবথেকে বেশি অবাক করা ছবি উত্তর ২৪ পরগনার অশোকনগরে।
নিজের নাগরিকত্ব প্রমাণ করতে অন্যের কাঁধে ভর করে শুনানি কেন্দ্রে পৌঁছেছেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা। অশোকনগর নিবাসী শিবানী বসু বলেছেন মনের জোর আঝে, তাই এসেছেন। কমিশনের নির্দেশ অনুযায়ী ৮৫ উর্ধ্ব ভোটারদের বাড়িতে শুনানি হবে। কিন্তু এখনও পর্যন্ত কমিশনের লোকজন বাড়িতে না যাওয়ায় বাধ্য হয়ে শুনানিকেন্দ্রে এসেছেন ওই বৃদ্ধা। অন্যদিকে বিজয়গড়ে শুনানিতে গিয়ে চোখে জল অসুস্থ বৃদ্ধের। প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে রয়েছেন তিনি।
এদিকে কমিশনের নির্দেশ সত্ত্বেও শুনানি কেন্দ্রে বয়স্ক, বিশেষভাবে সক্ষমদের যাওয়া নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। তাঁর দাবি তিনি জানতে পেরেছেন আইপ্যাক সহ কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে বয়স্কদের শুনানিকেন্দ্রে নিয়ে আসছেন। এমন অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
