
এবার শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল করা হয়েছে শতাধিক লোকাল ট্রেন। শুক্রবার মাঝরাত থেকে সোমবার ভোর ৪ টে পর্যন্ত বাতিল করা হয়েছে ট্রেন চলাচল।
বালিগঞ্জ ও কাঁকুড়গাছির রুটে রিলে ইলেক্ট্রিফিকেশন ইন্টারলকিং ব্যবস্থা চালুর জন্য ডায়মন্ড হারবার, ক্যানিং, নামখানা শাখায় ট্রেল চললেও বজবজ শাখার ট্রেন নিউ আলিপুর স্টেশনে থামিয়ে দেওয়া হচ্ছে।
শিয়ালদহ দক্ষিণ থেকে উত্তর শাখার মধ্যে সংযোগকারী যে ট্রেনগুলি স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট হয়ে চলে, সেগুলি বাতিল রয়েছে। মাঝেরহাট-বালিগঞ্জ শাখায় চলা চক্ররেলের ট্রেনগুলি শিয়ালদহ থেকে উত্তর এবং মেন শাখায় চলাচল করছে।








