গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National মধ্যপ্রদেশে বিসর্জনের ট্রাক উল্টে মৃত ১১

    মধ্যপ্রদেশে বিসর্জনের ট্রাক উল্টে মৃত ১১

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স
    দুর্গাপ্রতিমা ভাসান দিতে গিয়ে মধ্যপ্রদেশে ১১ কিশোর-যুবকের জলে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে খান্ডোয়া জেলার পান্ধানা শহরে। বিজয়া দশমীর সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে একটি ট্রাক্টর-ট্রলিতে করে প্রতিমা নিয়ে যাওয়া হয় একটি জলাশয়ের ধারে।
    কিন্তু, ভারসাম্য হারিয়ে সেটি পুকুরে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতদের পরিবারকে শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এককালীন সাহায্য ঘোষণা করেছেন। নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।পান্ধানা এলাকার অরডালা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পাডলাফাটা এলাকার বাসিন্দারা দুর্গা প্রতিমা দিনে দশমীর রাতে স্থানীয় পুকুর ধারে যান।
    কিন্তু, দুর্ঘটনাচক্রে পুকুরের মধ্যে নেমে পড়া ট্রাক্টর-ট্রলিটি ভারসাম্য রাখতে না পেরে পাল্টি খেয়ে গভীর জলে পড়ে গিয়েছে। ট্রলিতে তখন প্রতিমা ছাড়াও ২০ থেকে ২৫ জন ছিলেন। খান্ডোয়ার পুলিশ কর্তা জানিয়েছেন, সাতটি কিশোরী ও চারজন যুবক জলে ডুবে মারা গিয়েছেন। তারমধ্যে ৮ জন নাবালক-নাবালিকা রয়েছে। আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।