গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ছত্তীশগড়ে বেদান্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে মৃত ১১

    ছত্তীশগড়ে বেদান্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে মৃত ১১

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স

    ছত্তীশগড়ের সক্তী জেলায় বেদান্ত শিল্পগোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আহত ২২ জন শ্রমিক-কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা।

    পুলিশের আশঙ্কা, আরও কিছু শ্রমিক বয়লার রুমের দুর্ঘটনাস্থলে আটকে পড়ে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে সক্তী জেলার সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসন এবং পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর মঙ্গলবার রাতে বলেছেন, চার জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান, আর বাকি সাত জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।