গুজরাটে সেতু ভেঙে মৃত ১১, শোকপ্রকাশ ইউনূসের

0
122
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
গুজরাটের বরোদায় সেতু ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুলাহও। 
বুধবার বরোদা ও আনন্দকে সংযুক্ত করা গম্ভীরা সেতুর একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মহিসাগর নদীতে। পড়ে যায় পাঁচটি গাড়ি, দুটি ট্রাক, দুটি ভ্যান ও একটি অটোরিকশা। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। এখনও পর্যন্ত নদী থেকে উদ্ধার করা হয়েছে ৯ জনকে।
বরোদার জেলাশাসক অনিল ধামেলিয়া জানিয়েছেন, দুর্ঘটনার পর নদীতে উদ্ধারকাজ শুরু হয় দ্রুত। সকলকে জল থেকে তোলা হয় কিন্তু তাও ১১ জনের মৃত্যু ঠেকানো সম্ভব হয়নি। মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।