
ভুয়ো সিম ব্যবহার করে সাইবার প্রতারণার তদন্তে নেমে ১১ জনকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ। পুলিশ সূত্রে খবর, টানা দু’দিন ধরে নদিয়া এবং রানাঘাটের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ওই প্রতারকদের গ্রেফতার করা হয়েছে। রানাঘাটের ঘটনায় রাজস্থান ও ঝাড়খণ্ডের সাইবার প্রতারণা চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই নয় মোবাইলের দোকান বা সিম কার্ড বিক্রি করেন। কেউ নতুন সিম কার্ডের জন্য আবেদন করলে সেই গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়ে একটি জাল সিম বার করে তা প্রতারকদের হাতে পৌঁছে দেওয়া হত।
ওই সিম দিয়েই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণা করা হত। রানাঘাট পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ জানিয়েছেন, সাইবার প্রতারণা চক্রের সঙ্গে ধৃতদের কী যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।









