চিনে ট্রেনের ধাক্কায় মৃত্যু ১১ রেলকর্মীর

0
52
ছবি সৌজন্যে : এক্স
রেল লাইনে কাজ করার সময় চিনের ইউনানে ট্রেনে ধাক্কায় মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন দু’জন। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের তীব্রতা মাপার সিসমিক ইক্যুইপমেন্টের পরীক্ষা চলছিল।
সেই কাজ করছিলেন রেলের কর্মীরা। সেই সময় কুনমিং লুওয়াঙ টাউন স্টেশনে ঢুকছিল ট্রেনটি। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলকর্মীদের টিম। কুনমিং রেলওয়ে ব্যুরো জানিয়েছে, ট্রেনটি সাধারণ গতিতেই আসছিল।
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। চিনে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট প্রায়ই ঘটে। ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার কারণেই এই ধরনের ঘটনা বার বারই ঘটে বলে অভিযোগ।