১১০-এ জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

0
171
ছবি সৌজন্যে : নিজস্ব
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। ৩০ জুন সোমবার তারই শুভারম্ভ হবে।
ওই দিন কলকাতায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। ওই দিন অ্যানিমাল ডিসকভারি ২০২৪ প্রকাশিত হবে। ওই বইতে নতুন আবিষ্কৃত অন্তত ৬০০ প্রাণীর তথ্য থাকছে। পাশাপাশি প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে এবছর জেডএসআই একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১১০ ঘণ্টা হ্যাকাথন হবে জীব বৈচিত্র ও জলবায়ু পরিবর্তনের ওপর ভিত্তি করে। জেডএসআইয়ের ১৬টি প্রাদেশিক কেন্দ্রে প্রাথমিক পর্ব আয়োজন করা হয়। পুণের প্রাদেশিক কেন্দ্রের জাতীয় পর্যায়ের সেমিফাইনাল আয়োজিত হয়।
৩০ তারিখ এই প্রতিযোগিতার ফাইনাল হবে কলকাতায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব।