
নর্থ ক্যারলিনায় ৩০ জনসহ হারিকেন হেলেনের আঘাতে আমেরিকার ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারলিনা, সাউথ ক্যারলিনা, ওয়েস্ট ভার্জিনিয়াম ওহাইয়ো, ক্যান্টাকি, টেনেসী স্টেটে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৬তে দাঁড়িয়েছে। স্টেট ও ফেডারেল প্রশাসনের তথ্য অনুযায়ী হেলেনে লণ্ড ভণ্ড হওয়া স্টেটসমূহে ১২ লাখের বেশি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস-আদালতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়নি।
এর আগে বৃহস্পতিবার রাতে প্রলয়ংকরি এই ঘূর্ণিঝড়ে ৩৭ লক্ষাধিক বাড়ি-ব্যবসা-অফিস বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।বৃহস্পতিবার প্রায় ২২৫ কিমি বেগে স্টেইনহ্যাচির উপর আছড়ে পড়ে হেলেন। ১০ ফুটের ঘূর্ণি তছনছ করে দেয় সারা শহর।জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে যে, ফ্লোরিডায় স্মরণকালের ভয়ংকর হারিকেন ছিল হেলেন।সোমবার সকাল পর্যন্ত নর্থ ক্যারলিনা স্টেটের ৭ লাখ ৫৫ হাজার ৩১৩ বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ পুনস্থাপন করা সম্ভব হয়নি। সাউথ ক্যারলিনা স্টেটের গভর্ণর হেনরী ম্যাকমাস্টার সোশ্যাল মিডিয়া এক্স-এ বলেছেন,যোগাযোগ ব্যবস্থা পুনস্থাপনের জন্যে আরো কদিন সময় লাগতে পারে। ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী ফ্লোরিডা, জর্জিয়া, ক্যারলিনায় ১৮ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের ঘটনা ঘটেছিল। চোখের নিমেষে এক তলা বাড়ি জলেতে ডুবে যাবার দৃশ্য ১০০ বছরের মধ্যে এটাই প্রথম বলে আবহাওয়া দফতর উল্লেখ করেছে। তবে সব থেকে ক্ষতিগ্রস্ত ফ্লরিডার রাজধানী টালাহাসি থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শহর স্টেইনহ্যাচি।
