গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata হরগোবিন্দ-চন্দন দাস খুনে ১২ দোষীর ১০ বছর কারাদণ্ড

    হরগোবিন্দ-চন্দন দাস খুনে ১২ দোষীর ১০ বছর কারাদণ্ড

    0
    7
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সামশেরগঞ্জ হিংসায় মামলায় ১২ দোষীর ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দোষীদের ৬০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

    এই ১২ অভিযুক্তের মধ্যে ৫ জনই হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় দোষী সাব্যস্ত। হিংসার সময়ে বলরাম পাল নামে এক ব্যক্তির বাড়িতে পুড়িয়ে মারার চেষ্টা ও মারধরের ঘটনায় একটি মামলা রুজু করেছিল সামশেরগঞ্জ থানার পুলিশ।সামশেরগঞ্জ থানার পুলিশ তদন্তের পর জানিয়েছিল, হিংসার সময়ে পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। সেই সঙ্গে পরিবারের সদস্যদের উপর নৃশংস অত্যাচারেরও অভিযোগ ছিল।আগুন লাগানো ও খুনের চেষ্টার ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ আলাদা একটি মামলা রুজু করেছিল, যার তদন্ত চলেছে পৃথকভাবে। সেই ঘটনাতেই এবার ১২ জনের ১০ বছরের হাজতবাসের নির্দেশ দিয়েছে আদালত।প্রসঙ্গত, গত বছর ১২ এপ্রিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে গত বছর অশান্ত হয়ে উঠেছিল জঙ্গিপুরের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকা। সেই হিংসায় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে গত বছরের ডিসেম্বরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল জঙ্গিপুর আদালত।

    বিচারক এ-ও জানিয়েছিলেন, রাজনৈতিক নয়, ব্যক্তিগত রোষে ওই জোড়া খুনের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে সে সময় বিস্তর জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে।