
আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভায় জোট গঠন করেছেন বিজেপি ও কংগ্রেসের স্থানীয় কাউন্সিলররা।
এই অপরাধে দলের ১২ জন কাউন্সিলরকে বরখাস্ত করেছিল কংগ্রেস। কংগ্রেসের সেই ১২ জন কাউন্সিলর ২৪ ঘন্টা কাটতে না কাটতে যোগদান করল বিজেপিতে। বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র চহ্বন কংগ্রেসের ওই ১২ জন কাউন্সিলরকে দলে স্বাগত জানিয়েছেন।
তিনি বলছেন, এটা ক্ষমতা দখলের জন্য নয়। এলাকার উন্নয়নের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। এতেই বোঝা যায় রাজ্যের সরকারের উপর মানুষের কতটা আস্থা। যদিও এই নিয়ে কটাক্ষ করে কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের শিবসেনা বলছে, এতেই বোঝা যায় ক্ষমতা দখলের জন্য বিজেপি সব করতে পারে।









