
জোড়া সড়ক দুর্ঘটনায় মধ্যপ্রদেশ ও কর্ণাটকে মৃত ১২। মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৫ সদস্য । আহত ১। পাশাপাশি, কর্ণাটকে সড়ক দুর্ঘটনায় মৃত ৭। আহত ২। মধ্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ জাতীয় সড়কের কাছে ভারাউলা এলাকায় সিদ্ধ বাবা মন্দিরের কাছে।
পুলিশ সূত্রে খবর, একটি এসইউভি দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে এসইউভির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও এক যাত্রীকে উদ্ধার করে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, কর্ণাটকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাত জনের মৃত্যু হয়েছে এবং দুই জন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মৃতদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করতে বেশ কিছু সময় লাগে। পরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।








