প্রসূতি মৃত্যুতে সাসপেন্ডেড চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর

0
260
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ডেড ১২ চিকিৎসকের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডেপুটি সিএমওএইচের অভিযোগের ভিত্তিতে ১২ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।
প্রসূতি মৃত্যুতে গাফিলতির অভিযোগে বৃহস্পতিবারই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সুপার সহ ১২ জনকে সাসপেন্ড করার নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে সিআইডি তদন্তও হবে বলে জানান। এরপরেই সাসপেন্ডেড ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে কোতয়ালি থানায় এফআইআর দায়ের হয়েছে।
এরই প্রতিবাদে মেদিনীপুর মেডিক্যাল কলেজে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি রাজ্য সরকার প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছেন তারা।