গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মারাঠা সাম্রাজ্যের ১২ দুর্গ

    ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মারাঠা সাম্রাজ্যের ১২ দুর্গ

    0
    138
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের মুকুটে নয়া পালক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় জায়গা করে নিয়েছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। এটা মারাঠা সাম্রাজ্যের ১২ টি দুর্গ। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ভারতের ৪৪ তম স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে।
    দেশের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। প্রধানমন্ত্রী মোদী মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের ১২টি দুর্গ পরিদর্শনের জন্য সকলকে আহ্বান জানিয়ে লিখেছেন, এই স্বীকতি পেয়ে প্রত্যেক ভারতীয় আনন্দিত। এই মারাটা মিলিটারি ল্যান্ডস্কেপ-এর মধ্যে ১২টি রাজকীয় দুর্গ রয়েছে। যার মধ্যে ১১টি মহারাষ্ট্রে এবং একটি তামিলনাডুতে অবস্থিত। এই সম্মান ছত্রপতি শিবাজি সম্পর্কে গোটা বিশ্বের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন পীযূষ গোয়েল।