গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ওষুধের দোকানে ১২ ঘণ্টার ধর্মঘট

    ওষুধের দোকানে ১২ ঘণ্টার ধর্মঘট

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মঙ্গলবার রাত থেকে ওষুধের দোকানে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন। তবে দেশজুড়ে ওষুধের দোকানের ধর্মঘটের মধ্যেও বেশ কয়েকটি দোকান থাকছে ধর্মঘটের আওতার বাইরে।

    সংবাদ সংস্থা সূত্র অনুযায়ী, হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান, দাভা ইন্ডিয়া ও প্রধানমন্ত্রী জনৌষধি-এই দোকানগুলি থেকে ওষুধ কিনতে পারবেন সাধারণ মানুষ। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের বিবৃতি অনুযায়ী, ই-ফার্মাসিতে ওষুধ বিক্রিতে বড় ছাড় দেওয়া ও ই-ফার্মাসিগুলির উপর কড়া নিয়ন্ত্রণ না থাকার অভিযোগেই ধর্মঘট ডাকা হয়েছে।

    ন্যাশনাল ড্রাগ রেগুলেটরের সঙ্গে দেখা করে নিজেদের জানিয়েছে এআইওসিডি। এই আলোচনায় উঠে এসেছে, রোগীদের সমস্যার কথা। বিশেষ করে যাঁরা জীবনদায়ী ওষুধের উপর নির্ভরশীল, তাঁরা বিশেষ করে সমস্যার সম্মুখীন হবেন। খবর, ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খুচরো ওষুধ বিক্রেতা সংগঠন বিক্রেতা সংগঠন ধর্মঘট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।