
প্রায় ১২ ঘণ্টা পুলিশ হেফাজতে টানা জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেয়েছেন ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর।
পুলিশের হেফাজত থেকে ছাড়া পেলেও তদন্তকারীদের আতশকাচের তলায় থাকতে হবে তাঁকে। তাঁর বিরুদ্ধে তদন্ত যেমন চলছে, তেমনই চলবে।
বৃহস্পতিবার সান্ড্রিংহাম প্যালেস থেকে অ্যান্ড্রুকে গ্রেফতার করা হয়। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই বিতর্কে তিনি। গ্রেফতারির পর টেম্স ভ্যালি পুলিশের তরফে যে বিবৃতি জারি করা হয়, তাতে সরাসরি অ্যান্ড্রুর নাম উল্লেখ করা হয়নি। দেখানো হয়েছে ষাটোর্ধ্ব ব্যক্তি হিসাবে।








