আসানসোল-পুরুলিয়া-জামশেদপুর নিয়ে স্মার্ট সিটি

0
257
Smart city with Asansol Purulia Jamshedpur
Smart city with Asansol Purulia Jamshedpur
আসানসোল-পুরুলিয়া-জামশেদপুর নিয়ে এবার তৈরি হবে কেন্দ্রের স্মার্ট সিটি। আর এই প্রকল্পের জন্য ২৮ হাজার ৬০২ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সরকার।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোট ১০টি রাজ্যের ১২টি শহরকে বেছে নেওয়া হয়েছে শিল্পবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য। এই শহরগুলি হল উত্তরাখণ্ডের খুরপিয়া, বিহারের গয়া, পাঞ্জাবের রাজপুরা-পাটিয়ালা, তেলেঙ্গানার জাহিরাবাদ, মহারাষ্ট্রের দিঘি, অন্ধ্রপ্রদেশের ওরভাকাল এবং কোপ্পারথি, কেরলের পালাক্কাড়, রাজস্থানের যোধপুর-পালি, উত্তরপ্রদেশের আগ্রা ও প্রয়াগরাজ এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের জন্য ভাগাভাগি করে বরাদ্দ হয়েছে একটি। জামশেদপুর-পুরুলিয়া-আসানসোলকে নিয়ে হবে প্রস্তাবিত ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি। এই শহরগুলির মাঝে থাকবে করিডোর। যার মাধ্যমে অতি সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে শিল্পভিত্তিক যাতায়াত করা যাবে। এর জন্য ৬টি গুরুত্বপূর্ণ করিডোর তৈরির পরিকল্পনা করা হয়েছে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উন্নত ভারতের লক্ষ্যে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ১০ লাখ সরকারি ও ৩০ লাখেরও বেশি বেসরকারী কর্মসংস্থান হবে।