
হরিয়ানার সুরজকুণ্ড মেলায় জয়রাইড দুর্ঘটনার পিছনে আছে নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত গাফিলতি। প্রাথমিক তদন্তের পরে এটাই মনে করছে পুলিশ।
আধিকারিকদের দাবি, সুনামি নামে ওই বিশালাকার দোলনা বা জয়রাইড অপারেটিং সংস্থার মালিক এবং কর্মীরা কোনও রকম সুরক্ষাবিধি মানতেন না। শনিবার রাতের ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি । এই জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হরিয়ানা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পার্থ গুপ্ত। শনিবার রাতে হরিয়ানার ফরিদাবাদের ঐতিহ্যবাহী সুরজকুণ্ড মেলায় আচমকা ভেঙে পড়ে একটি বিশালাকার দোলনা। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় জগদীশ প্রসাদ নামের এক পুলিশ ইনস্পেক্টর।
ওই ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়েই গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।









