গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National সেনা আধিকারিককে মার, সাসপেন্ড ১২ পুলিশ

    সেনা আধিকারিককে মার, সাসপেন্ড ১২ পুলিশ

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স

    গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে সেনা আধিকারিক ও তাঁর পুত্রকে বেধড়কমারধরের অভিযোগ উঠেছে পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। অভিযুক্ত ১২ পুলিশকর্মীকে সাসপেন্ড করার পাশাপাশি বসানো হয়েছে তদন্ত কমিটি। ৪৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভগবন্ত মান সরকারের তরফে।

    জানা গিয়েছে, পাটিয়ালার এক হাসপাতালের পাশে খাবারের দোকানের সামনে গাড়ি পার্ক করেছিলেন দিল্লির সেনা দফতরে কর্মরত আধিকারিক কর্ণেল পুস্পিন্দর বাথ ও তাঁর পুত্র। সেই সময় সাদা পোশাকের তিন পুলিশকর্মী তাঁদের গাড়ি সরানোর নির্দেশ দেয়।

    তাতে আপত্তি জানালেন শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় ওই সেনা আধিকারিককে এলোপাথাড়ি লাথি-ঘুসি মারেন এক পুলিশ আধিকারিক। বাধা দেওয়ার চেষ্টা করলে মারধর করা হয় তাঁর ছেলেকেও।