গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ১২ হাজার কোটির মাদক উদ্ধার তেলেঙ্গানায়, ধৃত ১৩

    ১২ হাজার কোটির মাদক উদ্ধার তেলেঙ্গানায়, ধৃত ১৩

    0
    159
    ছবি সৌজন্যে : এক্স
    তেলেঙ্গানায় বাজেয়াপ্ত হয়েছে ৩২ লিটার কাঁচা এমডি মাদক, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা। তদন্তের সূত্রপাত হয়েছিল মাত্র ২০০ গ্রাম এমডি মাদক উদ্ধারের মাধ্যমে, যার দাম ছিল আনুমানিক ২৫ লক্ষ টাকা।
    কিন্তু তদন্ত যত গভীর হয়েছে, ততই উন্মোচিত হয়েছে মাদকের জাল, আর শেষ পর্যন্ত পুলিশ পৌঁছে যায় তেলেঙ্গানায় চলা বিশাল মাদক তৈরির ইউনিটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের মতে, ধৃত চক্রটির শিকড় ছড়িয়ে রয়েছে শুধু দেশের বিভিন্ন প্রান্তেই নয়, বিদেশেও। যে কারখানাটি থেকে মাদক উদ্ধার হয়েছে, সেখান থেকে প্রচুর কেমিক্যাল সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
    অত্যাধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক ব্যবহার করে এমডি মাদক তৈরি করছিল চক্রটি। তদন্তকারীরা জানিয়েছেন, মাদক তৈরির পাশাপাশি চক্রটি বিশাল সরবরাহ ও বন্টন ব্যবস্থা তৈরি করেছে।