
বিহারে একদিনে বজ্রাঘাতে মারা গিয়েছেন ১৩ জন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বহু। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা সবচেয়ে বেশি মধ্য বিহারের জেলা বেগুসরাইয়ে। সেখানে ছয়জন মারা গিয়েছেন। বাকিরা দ্বারভাঙা, মধুবনী এবং সমস্তিপুরের বাসিন্দা। আবহাওয়া অফিস রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে বলেছে, সাবধানে থাকতে। আগামী কয়েকদিন আবহাওয়া প্রাণঘাতী হতে পারে্।
কালবৈশাখীর দাপট চলবে আগামী চার-পাঁচদিন। খোলা আকাশের নীচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবার পিছু চার লাখ টাকা করে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন।
এদিকে, উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে ১৫ এপ্রিল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ বইয়ে বলে দিল্লির মৌসম ভবন জানিয়েছে।
