মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে ১৩ জনকেই যাবজ্জীবন

0
247
ছবি সৌজন্যে : নিজস্ব

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনে ১৩ জন দোষীকেই যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। পাশাপাশি জঙ্গিপুর মহকুমার আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। ১২ এপ্রিল জাফরাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। পুলিশের দাবি ছিল ব্যক্তিগত শত্রুতার জেরে খুন করা হয়েছে। এর জেরে রাজনীতির কারণ নেই। যদিও বিজেপির দাবি ছিল ধর্মীয় কারণে বাবা ছেলেকে খুন করা হয়েছে। সরকারি আইনজীবী জানিয়েছেন ঘটনার ৫৫ দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট দেওয়া হয়। তাতে উল্লেখ ছিল ঘটনার দিন ঘরের ভিতর থেকে বাবা-ছেলেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করা হয়। মামলার শুনানি শেষ হয় গত সপ্তাহে।

৩৮ জনের সাক্ষ্যগ্রহণের পর মঙ্গলবার জঙ্গিপুর আদালত দোষী দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হক সহ ১৩ জনকে। রায় ঘোষণা ঘিরে সকাল থেকেই জঙ্গিপুর আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।