গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports আইপিএলের নিলামে ১৩ বছরের বৈভব

    আইপিএলের নিলামে ১৩ বছরের বৈভব

    0
    735

    আগামী সিজনের আইপিএলের নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ,বিসিসিআই। ওই তালিকায় জায়গা পেয়েছেন ১৩ বছর ২৩৪ দিন বয়সী এক বাঁহাতি ব্যাটসম্যান,‌ তার নাম বৈভব সূর্যবংশি।

    আনক্যাপড বা অভিষেক না হওয়া ক্রিকেটার হিসেবে কিশোর বৈভব আছেন সেই তালিকার ৪৯১ নম্বরে। বলাই বাহুল্য, আইপিএলের ইতিহাসে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় তিনি। বৈভবের নাম থাকাটা নিঃসন্দেহে চমক। তবে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তাকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় চর্চা অবশ্য আরও আগেই শুরু হয়েছে। এই বয়সেই খেলেছেন ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে।গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে মাত্র ৫৮ বলে করেছেন সেঞ্চুরি। যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।বয়স ১৩ হলেও এরই মধ্যে খেলেছেন রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছেন ১০০।সর্বোচ্চ রানের ইনিংস ৪১, সেটি এসেছে এই নভেম্বরেই।এ ছাড়া বৈভব হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছেন। আইপিএলের মেগা নিলাম এবার হচ্ছে জেদ্দায়। ২৪ ও ২৫ নভেম্বর হবে ক্রিকেটার বিকিকিনির সবচেয়ে বড় এ আয়োজন। দু দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে নিলাম তালিকায় নাম রয়েছে জেমস অ্যান্ডারসনের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও এখনও ২২ গজে নিজেকে প্রমাণ করতে মরিয়া জিমি। দল পাওয়ার আশায় নিলামে আগেই নাম লিখিয়েছিলেন ইংল্যান্ড দলের প্রাক্তন পেসার।২০১৪ সালে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন জিমি। টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসরও নিয়েছেন। দু’দশকব্যপী আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়েছে কিছু দিন আগেই।জেমস অ্যান্ডারসনের নূ্ন্যতম মূল্য নির্ধারিত হয়েছে ১.২৫ কোটি টাকা। ৪২ বছর বয়সী জিমি টি২০ আন্তর্জাতিকে ৪৪ ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন।অন্যদিকে অ্যান্ডারসনের নাম থাকলেও তাৎপর্যপূর্ণভাবে নিলাম তালিকায় নাম নেই ইংল্যান্ডের আরও এক তারকা পেসার জোফ্রা আর্চারের ।

    কনুইয়ের চোট তাঁকে বিগত কয়েক বছর ধরেই নানা সমস্যায় ফেলছে। কিন্তু চোটের সমস্যা কাটিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরেছেন। কিন্তু জোফ্রা আর্চারকে নিয়ে আগ্রহই দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।

    ছবি  সৌজন্যে : এক্স