
১৩ বছর বয়সি ডিজে ড্যানিয়েলকে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দিতে উঠে এমনই চমকপ্রদ ঘোষণা করেছেন।নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী,টেক্সাসের বাসিন্দা ১৩ বছরের ড্যানিয়েল দীর্ঘ কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই চালাচ্ছে।তার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার।সেজন্যই তাকে সিক্রেট এজেন্টের সম্মানসূচক পদ দেওয়া হয়েছে।ট্রাম্পের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সবাই।
মার্কিন কংগ্রেসে ডিজে ড্যানিয়েলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প।তার দীর্ঘদিনের লড়াইয়ের কথা তুলে ধরেন সবার সামনে। ২০১৮ সালে বিরল ক্যানসার ধরা পড়ে টেক্সাসের বাসিন্দা ১৩ বছরের ডিজে ড্যানিয়েলের। চিকিৎসকরা জানিয়েছিলেন, পাঁচ মাসের বেশি বাঁচবে না। কিন্তু সব শারীরিক প্রতিকূলতাকে জয় করে জীবনে ফিরে এসেছে সে।নিজের স্বপ্নকে মরতে দেয়নি। বরাবরই পুলিশ অফিসার হওয়ার শখ ছিল তার।এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাত্র পাঁচ মাস সময় ছিল ওর হাতে।
কিন্তু ছ’ বছর ধরে মৃত্যুর চোখে চোখ রেখে লড়াই চালিয়ে গেছে ডিজে ড্যানিয়েল। ওর বাবা ছেলের স্বপ্নপূরণের লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এক্সে হোয়াইট হাউজ একটি ভিডিও শেয়ার করেছে। তার ক্যাপশনে লেখা, ১৩ বছর বয়সী ডিজে ড্যানিয়েলকে যৌথ অধিবেশনে সিক্রেট সার্ভিসে শপথ গ্রহণ করানো হয়েছে। ভিডিওতেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে ১৩ বছর বয়সি ডিজে ড্যানিয়েলকে।
