গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home National আমেদাবাদে পাকড়াও ১৩১ অবৈধ বাংলাদেশি

    আমেদাবাদে পাকড়াও ১৩১ অবৈধ বাংলাদেশি

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স

    গুজরাটের আমেদাবাদে পুলিশ ও অপরাধ দমন শাখা অভিযান চালিয়ে ২৯০ জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করেছে। এদের মধ্যে ১৩১ জনকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং আরও ১৬০ জনকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    শহরব্যাপী অভিযানের অংশ হিসেবে আধিকারিকরা নথি যাচাই করছেন। আমেদাবাদ পুলিশ জানিয়েছে, আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ বিভিন্ন স্থান থেকে ১০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করেছে এবং বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করছে। আমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের জেসিপি শারদ সিংঘল বলেছেন, গভীর রাতে এক বড় অভিযানে আমেদাবাদ পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ আহমেদাবাদের চান্দোলা, গুলাবনগর ও খোদিয়ারনগর-সহ বিভিন্ন এলাকায় সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হদিশ পেতে তল্লাশি অভিযান শুরু করে।