
মধ্যপ্রদেশে কার্বাইড বন্দুক চালাতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে প্রায় ১৪ জন শিশু। রাজ্যের বিভিন্ন হাসপাতালে, গত তিন দিনে ১২২-এর বেশি শিশু ভর্তি রয়েছে এই মুহূর্তে, যার মধ্যে পাকাপাকি ভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে ১৪ শিশু।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশের বিদিশার অবস্থা সবচেয়ে খবর। সেখানে খোলা বাজারে দেদার কার্বাইড বন্দুক বিকিয়েছে। এক-একটির দাম রাখা হয় ১৫০ থেকে ২০০-র মধ্যে। অথচ ১৮ অক্টোবরই কার্বাইড বন্দুক নিষিদ্ধ করে সরকার। কারণ খেলনা বলে বাজারে বিক্রি হলেও, কার্বাইড বন্দুক থেকে বারুদ আসলে বোমার মতো ফাটে।
বাজার থেকে কেনা কার্বাইড বন্দুকে যেমন আহত হয়েছে অনেকে, তেমনই সোশ্য়াল মিডিয়ায় ভিডিও দেখে বাড়িতে কার্বাইড বন্দুক তৈরি করতে গিয়েও চোখ হারিয়েছে অনেকে। কার্বাইড বন্দুক বিক্রি নিয়ে এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।









